1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নাকি সাউথ আফ্রিকা?

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

 

এবারের চ্যাম্য়িন্স ট্রফি বাংলাদেশ দলের জন্য একটার পর একটা সৌভাগ্য বয়ে এনেছে। সেইসাথে দেখা গেছে তাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্যও। ফলে সেমিফাইনালে বাংলাদেশের পক্ষে দারুণ কিছু ঘটানো অসম্ভব নয়। এমনটাই মনে করেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম।

ইংল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর বিবিসি বাংলাকে তিনি বলেন, ” বাংলাদেশের ব্যাপারে ইউ নেভার নো সেমিফাইনালে যদি ভারত বা সাউথ আফ্রিকা যাকেই পায়, ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর যারা ঘুরে দাঁড়াতে পারে সেক্ষেত্রে এখন প্রেডিকশন করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে”।

মোহাম্মদ ইসাম বলেন, এই টুর্নামেন্টে ভাগ্য-দুর্ভাগ্য মিলে এমনটা হয়েছে। টুর্নামেন্টের ক্রিকেট এমনই হয়। বাংলাদেশ খুব ভাগ্যবান যে অস্ট্রেলিয়ার সাথে এক পয়েন্ট পেয়েছে। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেল। তবে একটা কথা মনে রাখতে হবে যে তিনটা দল বাংলাদেশের বিপক্ষে খেলেছে তারা সবাই সমীহ করেই খেলেছে।

‘গত দুই বছরে বাংলাদেশের যে উন্নতি হয়েছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা তারা ডিজার্ভ করে’ বলেন এই ক্রিকেট বিশ্লেষক।

শনিবার বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তাকিয়ে ছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটির দিকে। কারণ আগেই জানা গিয়েছিল এই ম্যাচটির ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী ধাপে খেলার ভবিষ্যৎ।

টসে জিতে ইংল্যান্ড দল ৯ উইকেটে ৫০ ওভারে ২৭৭ রান করে। জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়ার সামনে যেন প্রতিপক্ষ হয়ে ওঠে ইংল্যান্ডকে ছাপিয়ে বৃষ্টি। বৃষ্টির বাধা খেলায় বিঘ্ন ঘটার পর খেলার রেজাল্ট হয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এবং ৪০ রানে হেরে যায় অজিরা। ফলে শেষ চারে খেলা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ দলের। হোটেলে বসে এই খেলা দেখেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার এজবাস্টনে হবে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত অথবা সাউথ আফ্রিকা। আজকের ম্যাচের পরই তা জানা যাবে।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দল শুরু করেছিল ইংল্যান্ডের সাথে পরাজয় দিয়ে। পরের ম্যাচের অস্ট্রেলিয়ার বিপক্ষেও যখন জয়ের সম্ভাবনা অনেকটা ক্ষীণ তেমন অবস্থায় বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুইদল।

তবে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে যখন জয়ের কোন বিকল্পই ছিলনা সেদিন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের লড়াকু ইনিংসের সুবাদে ঠিকই জয় তুলে নেয় বাংলাদেশ।

ইংল্যান্ড অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিতে পারে বলে শুরুতে ক্রিকেট বিশ্লেষকরা যে সম্ভাবনার কথা বলেছিলেন সেখানে এখন অস্ট্রেলিয়া ছিটকে গেল।

মোহাম্মদ ইসাম মনে করেন, ইংল্যান্ড শুরু থেকেই এখনো ফেভারিট। আর সবচেয়ে দুর্ভাগ্যের শিকার হয়েছে অস্ট্রেলিয়া। কারণ তারা একটি খেলাও পুরোপুরি খেলতে পারলো না।

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা কারা তুলে নিতে পারে সেটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা এ পর্যায়ে এসে মুশকিল বলেও জানালেন মোহাম্মদ ইসাম।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!