1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

সুতাং বাজারে সুখিয়া রবিদাসকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত আসামির শাস্তির দাবিতে গাইবান্ধায় রবিদাস উন্নয়ন পরিষদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে সুখিয়া রবিদাস ধর্ষণ ও প্রকাশ্যে জনসম্মুখে পিটিয়ে হত্যার প্রতিবাদে মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন ও সমাবেশ করে। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

রবিদাস উন্নয়ন পরিষদের জেলা শাখার সভাপতি দধিয়া রাম রবিদাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নির্বানেন্দু বর্মন ভাইয়া, জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, পুজা উদ্্যাপন পরিষদের নেতা রকি দেব, বাসদ নেতা বজলুর রহমান, রবিদাস নেতা মানিক রবিদাস, রাজকুমার রবিদাস, যদুলাল রবিদাস, স্বপন রবিদাস, সহদেব রবিদাস, মিলন রবিদাস, মন্টু রবিদাস, দীপু রবিদাস প্রমুখ।

বক্তরা বলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সুতাং বাজারের সেতুর পশ্চিম পাশে সুখিয়া রবিদাস তাঁর একমাত্র ১২ বছরের ছোট ভাইকে নিয়ে বাস করে আসছিলেন। বিভিন্ন সময় সুখিয়াদের বাড়ির জায়গা দখলের জন্য এলাকার একটি প্রভাবশালী মহল তাঁদের নির্যাতন করে আসছিল। গত শনিবার শাইলু মিয়া সুখিয়ার বাড়িতে গিয়ে ধর্ষণ করে এবং সুখিয়া ঘর থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শাইলু প্রকাশ্যে জনসম্মুখে রাস্তায় পিটিয়ে হত্যা করে। উল্লেখ্য বাজারের পাশে আরও তিন-চারটি রবিদাস পরিবার দীর্ঘদিন ধরে বাস করে আসছে। ওই এলাকা থেকে উচ্ছেদ করতে একই এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের নানাভাবে নির্যাতন করে আসছে। জায়গা দখল করাই মহলটির মূল উদ্দেশ্য।

বক্তারা আরও উল্লেখ করেন, বেশকিছু দিন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু পরিবারের উপর বিভিন্ন স্থানে ধর্ষন, হত্যা, নির্যাতন, বাড়ি ঘরে অগ্নিসংযোগ করছে দুর্বৃত্ত কিছু গোষ্ঠী। কিন্তু কোন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়াতে তা উদ্বেগজনক হারে বেড়ে চলছে। অবিলম্বে এ ঘটনাসহ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবী করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!