1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

শোলাকিয়ার আদলে দিনাজপুরে হবে ঈদ জামাত!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

শোলাকিয়ার মত বড় জামাত হতে যাচ্ছে দিনাজপুরে। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ তৈরি হচ্ছে দিনাজপুরে। প্রায় ৫ লাখ মুসল্লি যাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এ লক্ষ্যে ঈদগাহের মিনার নির্মাণের কাজও প্রায় শেষের দিকে। মুসল্লিরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পারেন সেজন্য স্থানীয় প্রশাসনও প্রস্তুত রয়েছে। স্থানীয়রা মনে করছেন কিশোরগঞ্জের শোলাকিয়ার মত বড় জামাত হবে এখানে।

জানা গেছে, একসঙ্গে এত লোক নামাজ আদায় করার মত ঈদগাহ মাঠ উপমহাদেশে আর একটিও নেই। ৫২ গম্বুজ বিশিষ্ট ঈদগাহ মিনারের মূল অংশ তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ৫২ গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে ২টি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। এসব মিনার আর গম্বুজের প্রস্থ ৫১৬ ফুট।

সবচেয়ে বড় ঐতিহাসিক গোড়-এ-শহীদ ময়দানের পশ্চিম দিকের প্রায় অর্ধেক জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে ঈদগাহ মিনারটি। প্রত্যেক গম্বুজে বৈদ্যুতিক বাতি সংযোগ দেয়া হয়েছে। মিনার দুটির উচ্চতা ৫০ ফিট, যে মেহেরাবে খতিব বয়ান করবেন তার উচ্চতা ৫০ ফুট। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দুটির উচ্চতা ৩০ ফুট।

২০১৫ সালের ডিসেম্বরে মিনারের নির্মাণকাজ শুরু হয়। পরে ৬ মাস বর্ধিত করা হয়। বিস্তৃীর্ণ মাঠে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে বালু ভরাটের কাজ চলছে। এ কারণে ভেঙে ফেলা হচ্ছে শত বছরের স্টেশন ক্লাব। এজন্য প্রাথমিক পর্যায়ে বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা।

ঈদের জামাতকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের এমপি ইকবালুর রহিম এলাকার সব জামে মসজিদের খতিব, ইমাম, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা করেছেন।

পুলিশ সুপার মো. হামিদুল আলম গণমাধ্যমকে জানান, প্রায় ৫ লক্ষাধিক মানুষের ঈদের জামাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদগাহের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির পর জামাতে প্রবেশ করানো হবে। বিপুল সংখ্যক পুলিশ সাদা পোশাকে ঈদগাহ প্রাঙ্গণে দায়িত্ব পালন করবেন। র‌্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরাও সক্রিয় থাকবেন।

সকাল ৮টা ৩০ মিনিটে জামাত শুরু হবে। জামাতে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব শামসুল ইসলাম কাশেমী।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, ঈদের জামাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!