1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

লন্ডন হামলাকারীদের মধ্যে দুজনের নাম প্রকাশ করেছে ব্রিটেনের পুলিশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

লন্ডনে শনিবার রাতে গাড়ি চাপা ও এলোপাথাড়ি ছুরি চালিয়ে সাত জনকে হত্যার ঘটনায় তিন হামলাকারীদের মধ্যে দুজনের নাম প্রকাশ করেছে ব্রিটেনের পুলিশ।

এই দুজনের একজন মরক্কো ও লিবিয়ান বংশোদ্ভূত। পুলিশ বলছে হামলাকারীদের একজন ২৭ বছর বয়সী খুরাম বাট্।

তিনি বিবাহিত ও এক সন্তানের বাবা ছিলেন।

ইসলামপন্থী উগ্রবাদীদের নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রে তাকে দেখা গিয়েছিলো এবং পুলিশ তার সম্পর্কে আগেই জানতো।

গত দু বছরে দুজন ব্যক্তি তার সম্পর্কে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন।

অন্যজনের নাম রাশিদ রেদুয়ান। তার বয়স ছিল তিরিশ।

শনাক্ত করা দুজনই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা ছিলেন।

শনিবারের ঐ ঘটনায় তিন হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হন।

তার আগে তারা লন্ডন ব্রিজ ও বারো মার্কেট এলাকায় একটি গাড়ি নিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেয় এবং পরে মানুষজনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।

এই ঘটনায় সাত জন নিহত হয়। আহত পঞ্চাশ জনের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!