1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

লন্ডন মসজিদে হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

 

লন্ডন মসজিদ হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ। উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের মুসলিম ওয়েলফেয়ার মসজিদে নামাজ পড়ে মাত্রই সেখান থেকে বের হয়েছিলেন তিনি। এমন সময় ঘাতক সেখানে হামলা করে। এতে তিনি নিহত হন।

তবে এখনও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এর আগে গত ৪ জুন যেভাবে ওয়েস্ট মিনিস্টার ব্রিজে দ্রুত গাড়িয়ে চালিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেয়া হয়, সেভাবেই সোমবার মুসল্লিদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। গাড়ি চালানোর সময় ৪৮ বছর বয়সী ওই চালককে ধরে ফেলে পথচারীরা। পরে তাকে পুলিশের কাছে দেয়া হয়।

ব্রিটেনের মুসলিম কাউন্সিল জানায়, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ধাক্কা দেয়। আহতদের অনেকেই রাতের নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এদিকে এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, তারা ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। সংস্থাটির উপ-পরিচালক কেভিনবেট বলেন, আমরা কয়েকজন অ্যাম্বুলেন্স কর্মী, দক্ষ প্যারামেডিক ও বিশেষ দল পাঠিয়েছি। এছাড়া লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের ট্রমা টিমও সেখানে গেছে।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে হতাহতদের সাহায্য করতে এগিয়ে আসছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই স্থানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়। সবাই চিৎকার করছিলো। সিনথিয়া ভ্যানজেলা নামের একজন টুইটারে বলেন, ‘দৃশ্যটি সত্যিই ভয়ংকর ছিলো। মাটিতে শুয়ে থাকা আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলো পুলিশ।’

লন্ডন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে জরুরি বৈঠক করার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র। তিনি এই হামলাকে ‘মূল্যবোধের ওপর আঘাত’ বলে আখ্যা দিয়েছেন। পবিত্র রমজানে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনের মানুষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!