1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

লন্ডনে ‌আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন ৭৯

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

লন্ডনের পুলিশ জানাচ্ছে গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে।

কদিন আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই ভবনের আর কাউকে জীবিত খুঁজে পাবার কোনো আশা নেই।এমনকি পরিচয় শনাক্ত করা যাবে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন কর্মকর্তারা।

এখনো নিখোঁজ আছেন ভবনের অনেক বাসিন্দা।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি এক বিবৃতিতে নিহতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত করেন এবং এ সংখ্যা বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন।

গত ১৩ই জুন লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ২৪ তলা এ ভবনটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

মি: কান্ডি তার বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছেন ভবনের প্রত্যেকটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন সদস্যকে হারিয়েছে।

তবে নিহতদের বেশিরভাগেরই পরিচয় শনাক্ত করা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি। মি: কান্ডি এটাও বলেন যে অনুসন্ধান কাজ শেষ হতে ‘বেশ কয়েক সপ্তাহ সময়’ লেগে যাবে।

এই ঘটনার একটি ব্যাপক তদন্ত হবে বলে জানিয়েছে লন্ডন পুলিশ।

কিভাবে লন্ডনের একটি ২৪ তলা ভবনে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এত মানুষের মৃত্যু ঘটতে পারলো, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা তাদের সময়মত সাহায্য করতে ব্যর্থ হবার জন্যে ইতোমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!