1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম

লন্ডনে ব্যস্ত এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত ৬

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

ব্রিটেনে নির্বাচনের মাত্র চারদিন আগে ‘সন্ত্রাসী’ হামলায় রক্তাক্ত হলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন।

কর্তৃপক্ষ বলছে কয়েকজন ব্যক্তি ভূয়া সুইসাইড ভেস্ট পড়ে ভ্যান চালিয়ে ও ছুঁড়ি হাতে লন্ডনের কেন্দ্রস্থলে এ হামলাটি চালায়।

ব্রিটেনের পুলিশ বলছে লন্ডনে আবারো সন্ত্রাসী হামলার এই ঘটনায় ছয় জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।

একই সাথে সন্দেহভাজন তিনজন গুলিতে নিহত হওয়ার তথ্যও প্রকাশ করেছে পুলিশ।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একজন সদস্যও এ ঘটনায় গুরুতর আহত হয়েছে।

আহত অন্তত ৪৮ জনকে পাঁচটি হাসপাতালে নেয়ার কথা জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস।

ঘটনার পর লন্ডন ব্রিজ ও পরে লন্ডন ব্রিজ রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা

লন্ডনের কেন্দ্রে ব্যস্ত লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুত গতির একটি ভ্যান উঠিয়ে দেয় সন্দেহভাজন হামলাকারীরা।

একই সাথে লন্ডন ব্রিজের কাছে বারো মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

বারো মার্কেট এলাকায় অনেক রেস্তোঁরা ও বার রয়েছে।

ঘটনার সময় বিবিসির সাংবাদিক হলি জোন্স লন্ডন ব্রিজে ছিলেন।

তিনি বলেন, একজন পুরুষ “ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে” গাড়িটি চালাচ্ছিল।

ঘটানাটিকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।

লন্ডনের মেয়র সাদিক খান বলছেন এটি একটি পরিকল্পিত হামলার ঘটনা।

এদিকে লন্ডনের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র।

গত মার্চের পর থেকে এটি লন্ডনে তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!