1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

লন্ডনের ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১২, নিখোঁজ অনেকে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

 

পশ্চিম লন্ডনে গ্রীনফেল টাওয়ার নামে বহুতল ভবনে অগ্নিকান্ডে হতাহতের সংখ্যা ১২তে পৌঁছেছে।

পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা শেষ হলে এ সংখ্যা আরো বাড়তে পারে। সত্তর জনের বেশি মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশংকাজনক।

আগুন লাগার আগে নর্থ কেনসিংটনের ঐ ভবনটিতে সংস্কার কাজ চলছিল। সেসময় ভবনের বাসিন্দাদের অনেকেই গুরুতর অগ্নিকান্ডের ঝুঁকির ব্যাপারে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন বলে জানা যাচ্ছে।

এরপর গতকাল যখন আগুন ধরে যায় গ্রীনফেল টাওয়ারে, ভবনটির বাইরের দিকের আচ্ছাদনে ব্যবহৃত সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে বাসিন্দাদের মধ্যে যারা পালাতে পেরেছেন, তারা অভিযোগ করেছেন।

তবে, ঠিক কি কারণে এবং কিভাবে সেখানে আগুন লাগলো সে নিয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে এখনো অনেকে আটকে রয়েছেন। বাঁচার জন্য কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন নিচে।

তবে, ভবনের অনেক বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন।

স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্কে তথ্য চেয়ে পোষ্ট দিচ্ছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। এবং এ ঘটনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা হবে।

ধারণা করা হচ্ছে, ভবনটিতে যখন আগুন লাগে সেখানে কয়েকশো মানুষ ছিলেন, যাদের বেশিরভাগ সেসময় ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে মোট ১২০টি ফ্ল্যাট রয়েছে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!