1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

রিপোর্টে ভুয়ো ছবি দিয়ে বিদ্রূপের পাত্র ভারত সরকার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

স্পেন-মরক্কো সীমান্তের একটি ছবি ব্যবহার করে নিজেদের কৃতিত্ব জাহির করার জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে টুইটারে প্রবল হাসি-মশকরা শুরু হয়েছে।

অল্ট নিউজ ওয়েবসাইটে প্রকাশিত একটি খবরে বুধবার দেখানো হয়, মন্ত্রণালয় তাদের বার্ষিক রিপোর্টে ওই ছবিটি ব্যবহার করে দাবি করেছে সীমান্ত এলাকায় তারা ফ্লাডলাইট বসিয়েছে।

কিন্তু ওই ওয়েবসাইটটি জানায়, ২০০৬ সালে স্প্যানিশ আলোকচিত্রী হাভিয়ার মোয়ানো ওই ছবিটি তুলেছিলেন সেউটা দ্বীপে।

এই চরম বিব্রতকর অভিযোগ ওঠার পর ভারত সরকারের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে এর আগেও সরকারি প্রেস বিবৃতি বা রিপোর্টে ভুয়ো কিংবা ফোটোশপ করা ছবি ব্যবহারের জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে।

ভারতের সরকারি পরিচালনাধীন প্রেস ইনফরমেশন ব্যুরো ২০১৫ সালে চেন্নাইয়ের বন্যা সরেজমিনে পরিদর্শরত প্রধানমন্ত্রী মোদির একটি ছবি টুইট করেছিল – যেটি পরিষ্কার বোঝা গিয়েছিল যে এডিট করা!

অল্ট সংবাদ সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুনতম কারসাজিটি ধরিয়ে দেওয়ার পর ভারতেই অনেকে সরকারকে নিয়ে হাসিঠাট্টা করছেন।

Brilliant, sharp-eyed fact-checking @altnews_in Why call your own BSF for a picture when you can steal from Internet
Oops! Home Ministry used Spain-Morocco border Pic in its annual report to show lighting on Indian border.
Home ministry goofs up, passes off Spain-Morocco picture as India-Pak borderসরকারি রিপোর্টে ভুল ছবি ব্যবহার নিয়ে ভারতীয়দের টুইটারে ব্যঙ্গবিদ্রূপ

এনডিটিভি ওয়েবসাইট জানাচ্ছে, এই ঘটনা সামনে আসার পর স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিষি কর্মকর্তাদের কৈফিয়ত তলব করেছেন।

তিনি বলেছেন, “যদি দেখা যায় এটা মন্ত্রণালয়ের ভুল, তাহলে আমরা অবশ্যই ক্ষমা চাইব।”

ভারতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোখার জন্য অবশ্য সত্যিই ফ্লাডলাইট বসানোর কাজ শুরু করেছে।

বার্ষিক প্রতিবেদনে তারা জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে এরই মধ্যে ৬৪৭ কিলোমিটার বা ৪০২ মাইল এলাকাতে ফ্লাডলাইট বসানো হয়ে গেছে।

কিন্তু এই তথ্যের সঙ্গে কীভাবে একটি ভুল ছবি প্রতিবেদনে জায়গা করে নিল, সেটাই এখনও বোঝা যাচ্ছে না বলে কর্মকর্তারা বলছেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!