1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেম-উলামার জন্য প্রধানমন্ত্রীর ইফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে তাঁর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারিরীক প্রতিবন্ধী শিশু এবং আলেম উলেমাদের জন্য ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তাদের কুশলাদি সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী একটি এতিম শিশুকে নিজ হাতে ইফতার খাইয়ে দেন।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, মুক্তিযুদ্ধ মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ এবং দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার বিশিষ্ট আলেম উলামা ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এবং ১৫ আগস্টে অন্যান্য শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!