মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

‘যুদ্ধবাজরা আগে লড়াই করুক’ এমন মন্তব্যে বিতর্কের মুখে সালমান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’ যুদ্ধের পটভূমিতেই তৈরী হয়েছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের সময়কার গল্প নিয়ে তৈরী হয়েছে ছবিটি।

তিনি যে ভূমিকায় অভিনয় করছেন, সেটি হলো এমন এক ব্যক্তির যার ভাইকে যুদ্ধের সময়ে বন্দী করে নিয়ে গেছে শত্রুপক্ষ।

সালমান খান ঐ ছবিটির প্রচারের জন্য আয়োজিত এক অনুষ্ঠানেই ‘যুদ্ধবাজ’দের নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন।

খান বলেছেন, ‘যারা যুদ্ধের আদেশ দেন তাদেরই আগে লড়াইয়ের ময়দানে পাঠানো উচিত। হাতে বন্দুক ধরিয়ে দিয়ে তাদের বলা উচিত যে এই নাও ভাই, যুদ্ধ করো’।

‘একদিনের মধ্যেই দম ফুরিয়ে যাবে, পা কাঁপতে শুরু করবে আর সোজা আলোচনার টেবিলে গিয়ে বসবে,’ বলেছেন সালমান খান।

তিনি আরো বলেছেন যে যুদ্ধের সময়ে দুই তরফেই মৃত্যু হয় মানুষের।

ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ বেড়ে চলা উত্তেজনার মধ্যে সালমান খানের এই বক্তব্যকে শান্তির বার্তা বলেই দেখা হচ্ছে।

তবে সামাজিক মাধ্যমে খান তার ওই বক্তব্যের জন্য সমালোচিতও হচ্ছেন।

‘ইন্ডিয়া’ নামের একটি টুইটার একাউন্ট থেকে বলা হয়েছে ‘পাকিস্তানে কার সঙ্গে কথা বলবে ভারত? শরিফ, সেনাপ্রধান না হাফিজ? কী নিয়ে কথা হবে-কাশ্মির তো ভারতের অঙ্গ’।

গৌরব আর ডি এক্স নামের এক ব্যক্তি লিখছেন, ‘ভারত কখনোই প্রথমে যুদ্ধ করে না। প্রতিদিন আমাদের সৈনিকরা শহীদ হচ্ছে পাকিস্তানের দ্বারা। ওদের জন্য প্রেম-ভালবাসা যাদের আছে, তারা বিশ্বাসঘাতক।’

একদিকে যখন ভারতের অনেক রাজনীতিবিদ ও সংবাদমাধ্যম নিয়মিত পাকিস্তানবিরোধী সুর চড়াচ্ছেন, তার মধ্যেই সালমান খান এই মন্তব্য করলেন।

এর আগেও পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ না করতে দেওয়ার হুমকির বিরুদ্ধেও তিনি মুখ খুলেছিলেন।

তখন তিনি বলেছিলেন যে শিল্পী আর সন্ত্রাসবাদীদের মধ্যে ফারাক করা উচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft