1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

যাত্রা পথে দুর্ঘটনারোধে পলাশবাড়ীতে পুলিশের সচেতনতামুলক লিফলেট বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ-এর দিক-নিদের্শনা মোতাবেক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রাপথে দুর্ঘটনারোধে সচেতনতামুলক ক্যাম্পেইন হিসেবে লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানোর কার্যক্রম এবং পরামর্শ প্রদান করা হয়। রোববার দুপুরে সদরের চৌমাথা মোড়েসহ রংপুর-বগুড়া মহাসড়ক ও পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে এই কার্যক্রম ও পরামর্শ প্রদান করেন গাইবান্ধা জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রেজিনুর রহমান। তিনি বাস- মিনিবাস, অটো, রিকসা-ভ্যানের যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামুলক এসব লিফলেট বিতরণ করেন এবং বাস-মিনিবাস ও অটোরিকসায় স্টিকার লাগিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আজম খান ছাড়াও থানা ও ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো কার্যক্রম ও পরামর্শ প্রদান কালে জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রেজিনুর রহমান যাত্রীদের উদ্দেশ্যে বলেন, যাত্রাপথে অপরিচিত লোকের দেয়া যে কোনো ধরণের খাবার পরিহার করতে হবে। প্রয়োজনে স্থায়ী দোকানদারদের নিকট হতে খাদ্যদ্রব্য ক্রয় করুন। তিনি আরো বলেন, আপনারা নির্ধারিত ডিউটির বাহিরে ও ঘুম চোখে গাড়ি চালাবেন না। সকল ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। এছাড়া অজ্ঞানপার্টির তৎপরতা চোখে পড়লে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাতে সকলের প্রতি অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!