1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

যশোরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত-১, আহত ২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

জেলার শার্শা উপজেলার যশোর-বেনাপোল সড়কের শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের সন্নিকটে শ্যামলাগাছি নামক স্থানে বৃহস্পতিবার সকালে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক জাহিদুল ইসলাম (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় কারের আরোহী বেনাপোল বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম (৫০) ও বন্দরের নিরাপত্তারক্ষী আনসার সদস্য সাইফুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন।পুলিশ বাসের চালক বিশ^জিত চক্রবর্তীকে (৪৫) আটক করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, সকালে কলকাতা গামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের সন্নিকটে শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় কারের চালক জাহিদুল ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় প্রাইভেটকারে থাকা বেনাপোল বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও বন্দরের নিরাপত্তারক্ষী আনসার সদস্য সাইফুল ইসলাম গুরুতর আহত হন।আশংকাজনক অবস্থায় আহত দু’জনকে যশোর ২৫০-শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!