1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

মোদীর বার্তা প্রচার ও ভারত বিচিত্রার ইয়োগা’র মোড়ক উন্মোচন করলেন স্পিকার

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শারীরিক ও মানসিক সুস্থতার প্রয়োজনে যোগ ব্যায়াম একটি কার্যকর উপাদান।

সুস্থ সমাজ বিনির্মাণে যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে জীবন ধারায় ইতিবাচক পরিবর্তন আনতে সকলকে এ কাজে সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি।

তিনি বুধবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ‘তৃতীয় আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত যোগ ব্যায়াম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। খবর বাসসের।

স্পিকার বলেন, যোগ ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শারীরিক ও মানসিক বন্ধনকে নিবিড় করে। অবাধ তথ্য প্রবাহের এ যুগে মানুষের জীবন চলার পথে অনেক রোগ ব্যাধির সম্মুখীন হতে হয়। সে সকল রোগ ব্যাধিকে জয় করে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগ ব্যায়াম কার্যকরী ভূমিকা রাখতে পারে। তিনি একাজে সকলকে সচেতন করার উপর গুরুত্বারোপ করেন।

স্পিকার বলেন, যোগ ব্যায়ামের একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে। এটি একটি বিজ্ঞান যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের জীবনে কাঙ্খিত পরিবর্তন আনতে পারি এবং সুস্থ থাকতে পারি। তিনি শারীরিক গঠন ও মনের উৎকৃষ্টতা অর্জনে ইয়োগাকে জীবনের সংগে সম্পৃক্ত করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা প্রচার এবং ভারত বিচিত্রার ইয়োগা বিষয়ক বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!