1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

‘মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই’ লংগদুর নয়নকে হত্যা: পুলিশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

 

রাঙ্গামাটির লংগদুর নিহত যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে তার মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই হত্যা করা হয়েছিল বলে জানাচ্ছে খাগড়াছড়ির পুলিশ।

এই ঘটনার সাথে জড়িত সন্দেহে রমেল চাকমা এবং জুয়েল চাকমা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধারের জন্য এখন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনি নদীতে ডুবুরির সাহায্যে অভিযান চলছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভূঁইয়া জানান, গত ১লা জুন ছিনতাইয়ের উদ্দেশ্যেই নুরুল ইসলামের মোটরসাইকেলটি ভাড়া করা হয় এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন।

গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে একজন লংগদু এবং অপরজন দীঘিনালার বাসিন্দা বলে জানাচ্ছে পুলিশ। তারা বলছে, এই ঘটনার সাথে আরো একজন জড়িত রয়েছে, তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।

মোটরসাইকেল ছিনতাইয়ে বাধা দেয়ায় নুরুল ইসলামকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে পুলিশ জানাচ্ছে।

ছিনতাইয়ের পর মোটরসাইকেলটি কয়েকদিন হামলাকারীদের কাছেই ছিল। পরে অবস্থা বেগতিক দেখে সেটি মাইনি নদীতে ফেলে দেয়া হয়।

নৌবাহিনীর একটি ডুবুরী দল মোটরসাইকেল উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে।

নুরুল ইসলামের হত্যাকে কেন্দ্র করে গত ২রা জুলাই বাঙ্গালিদের একটি মিছিল থেকে পাহাড়িদের শতাধিক বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়।,সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!