1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ৩

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মাসুদ ঢালী (২২) নামে এক যুবক নিহত এবং বোমা ও গুলিতে আরও তিন জন গুরুতর আহত হয়েছে।
শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে এই সংঘর্ষ বাধে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত মো. তারিফকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সাইফুল খান (১৬) ও বোমায় আহত ইসলাম দেওয়ানকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে চরকেওয়ার ইউপির সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়া গ্রুপ এবং বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ বাধে। এই দু’পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!