1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মুক্তি পেল ‘টয়লেট: এক প্রেম কথা’র ট্রেলার - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

মুক্তি পেল ‘টয়লেট: এক প্রেম কথা’র ট্রেলার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

গৃহস্থালির মাটি তুলসীমঞ্চ ছুঁয়ে থাকে। তাই তার চৌহদ্দির মধ্যে শৌচালয় তৈরি মহাপাপ! সকাল সকাল লোটা হাতে গন্তব্য মাঠ-ময়দান, ঝোপ-ঝাড়। ভেবে দেখুন, বাড়ির মহিলাদের কী দুর্বিষহ অবস্থা!

বাড়ির পুরুষ সদস্যদের সঙ্গে একেই দস্তুর হিসেবে মেনে নিয়েছেন বহু মহিলা। তবু কেউ কেউ ব্যতিক্রমী হয়ে ওঠেন কখনও কখনও। যেমন ‘টয়লেট: এক প্রেম কথা’র জয়া। তাঁকে ব্যতিক্রমী হয়ে উঠতে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন স্বামী কেশবও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে  ‘টয়লেট: এক প্রেম কথা।’ কিছু দিন আগেই এ ছবি নিয়ে কথা বলতে মোদীর সঙ্গে দেখাও করেছিলেন ওই ছবির হিরো অক্ষয় কুমার।

সম্প্রতি মু্ক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং ভূমি পেড়নেকর অভিনীত  ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির ট্রেলার। বহু যুগ ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাসের বিরুদ্ধে জেহাদ। পঞ্চায়েত থেকে স্যানিটেশন বিভাগ, সরকারের ভূমিকা থেকে গ্রামবাসীদের কুসংস্কার এবং প্রথম প্রেম থেকে পরিপক্ক রোম্যান্স নিয়েই অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’।বাস্তব থেকে রসদ ছিনিয়েই এ ছবিতে  জয়াকে তৈরি করেছেন পরিচালক নারায়ণ সিংহ। এই ছবিতে অভিনয় করছেন অনুপম খের, দিব্যেন্দু শর্মা এবং সুধীর পাণ্ডে। এ বছরের ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি।সূত্র- আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft