1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

মন্ত্রিসভায় আপটার ২য় সংশোধনী প্রস্তাব অনুমোদন

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

 

মন্ত্রিসভা আজ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি ‘এশিয়া- প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট’ (আপটা)-এর দ্বিতীয় সংশোধনী অনুমোদন করেছে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রী পরিষদ কক্ষে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
পরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, দ্বিতীয় সংশোধনী অনুযায়ী আপটা-ভুক্ত বিভিন্ন দেশে পূর্বের ৬ হাজার ২৯টি পণ্যের জায়গায়, ১০ হাজার ৬৭৭টি পণ্যের উপর শুল্ক সুবিধা পাবে।
মন্ত্রিসভা পূর্বের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট অধ্যাদেশ ১৯৮৪-এর স্থলে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন- ২০১৭-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত ২০১০ সালে সুপ্রিম কোর্টের রায়ের ফলে ওই অধ্যাদেশটি অকার্যকর হয়ে গেছে।
জিয়াউল আলম বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী নতুন আইনটি বাংলা ভাষায় প্রণীত হয়েছে। এতে ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের কার্যক্রম এবং যেকোন সরকারি বা বেসরকারি সংগঠনকে পরামর্শ সেবা প্রদানের ফি প্রদান সংক্রান্ত নতুন চারটি ভাগ যুক্ত করা হয়েছে।
বৈঠকের শুরুতে মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাজ্যের সাম্প্রতিক নির্বাচনে হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশী বংশোদ্ভত তিন ব্রিটিশ নাগরিক- টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানান।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!