রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

মডেল তানভীরকে কারাগারে প্রেরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

রাজধানীর রুপনগর থানায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা ও মডেল তানভীর তনুর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার রূপনগর আবাসিক এলাকার ৯ নং রোডের ওয়ালটন ভবনের বাসা থেকে তনুকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকালে সকালে রূপনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তানভীর তনু ও তার বন্ধু জাবেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক তরুণী।

মামলার নথি থেকে অভিযোগ থেকে জানা যায়, ফেসবুকে তনুর সাথে পরিচয় হয় এক তরুণীর। এরপর তনুর সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তরুণীকে মালয়েশিয়া নিয়ে যেতে চেয়েছিলেন তনু। ৬ মে মালয়েশিয়া যাওয়ার বিষয়ে কথা বলার জন্য তনু ওই তরুণীকে বাসায় ডেকে আনেন। সে সময় তনুর স্ত্রী বাসায় ছিলেন না। সেই ফাঁকে তনু মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর তার বন্ধুকেও বলে তাকে ধর্ষণ করতে। এক পর্যায়ে ওই তরুণী পালিয়ে আসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft