1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

ভারতে বাংলাদেশ-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ!

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

চ্যাম্পিয়নস ট্রফি শেষে টাইগাররা এখন ঈদের ছুটি কাটাচ্ছেন।  ঈদ শেষেই ফিরতে হবে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে।  এরপর আছে দক্ষিণ আফ্রিকা সফর।  এর মধ্যেই নতুন খবর এলো, বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে নিয়ে নাকি ত্রিদেশীয় সিরিজের কথা ভাবছে ক্রিকেটের পরাশক্তি ভারত।  চলতি বছরের শেষে ভারতের মাটিতেই এই সিরিজ আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকা

সফর সংক্ষিপ্ত করা কিংবা পিছিয়ে দেওয়ার কথা ভাবছে বিসিসিআই।  এফটিপি অনুযায়ী চলতি বছরের শেষে ভারত ৪ টেস্ট, ৭ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে সাউথ আফ্রিকা যাবে।  ডিসেম্বরের মাঝামাঝি সফরের কথা থাকলেও সেটি পেছানো হতে পারে।

তবে এতে ঝামেলায় পড়তে পারে দক্ষিণ আফ্রিকা।  কারণ ভারত সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া।  এক্ষেত্রে ভারত দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি কম খেলতে চাইছে।   ২৬ ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট দিয়েই সিরিজ শুরুর নতুন পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে সাউথ আফ্রিকায় যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে।  সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।  এর আগে আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।  সেজন্য গত বৃহস্পতিবার ২৯ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বিসিবি।  তবে আফ্রিকা সফরের পর আরও একটি বিরতি পাচ্ছে মুশফিকরা।

সীমিত ওভারের ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্সের পাশাপাশি ইদানিং টেস্টেও ভালো করছে টাইগাররা।  যদিও এই ত্রিদেশীয় সিরিজের বিষয়টি এখনও পরিকল্পনাতেই সীমাবদ্ধ আছে, তবে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ একটা ব্যাপার হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!