1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভারতের দীর্ঘতম সেতু ঘিরে হামলার আশঙ্কা!

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

চীন-সীমান্তের কাছে ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন হয়ে এক মাসও হয়নি। এরমধ্যেই অাসামের ঢোলা-সাদিয়া সেতু বা ভূপেন হাজারিকা সেতু ঘিরে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। আশঙ্কার কথা স্বীকার করেছে অাসাম পুলিশও।

অাসাম পুলিশের অতিরিক্ত জেনারেল (স্পেশাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচার্য জানিয়েছেন, ‘সম্প্রতি গোয়েন্দা সূত্রে আমরা হামলার খবর পেয়েছি। আন্তঃরাজ্য ব্রিজ হওয়ায় এর গুরুত্ব অনেক।’

তিনি আরো জানিয়েছেন, হামলার আশঙ্কার পর থেকে দীর্ঘতম সেতুর নিরাপত্তা আগের থেকে বাড়ানো হয়েছে। যদিও হামলার আশঙ্কা সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ঢোলা-সাদিয়া সেতুর কারণে অাসাম ও অরুণাচলের মধ্যে দূরত্ব ১৬৫ কিলোমিটার কমে গেছে। ৯.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি অাসামের রাজধানী দিজপুর থেকে ৫৪০ কিলোমিটার দূরে। আরো গুরুত্বপূর্ণ চীন সীমান্ত থেকে আকাশপথে এর দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার।

গত ২৬ মে ভূপেন হাজারিকা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ২৮ মে চীনা মিডিয়ায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘অরুণাচল প্রদেশে’ কোনো রকম ‘পরিকাঠামো’ তৈরির আগে ভারত যেন ‘সতর্ক’ থাকে।

ভূমিকম্প বা সমজাতীয় কম্পন থেকে সেতুকে বাঁচিয়ে রাখতে ১৮২টি পিলার ব্যবহার করা হয়েছে। একটি মিলিটারি ব্যাটল ট্যাঙ্ক এই সেতুর উপর দিয়ে চলতে পারবে। স্বাভাবিকভাবেই এমন গুরুত্বপূর্ণ সেতুকে নিশানা করতে চাইবে শত্রু শিবির।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!