1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

বোর্ড-ক্রিকে়টার কাজিয়ায় অনিশ্চিত অজিদের বাংলাদেশ সফর

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

বেতন ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। বেতন নিয়ে টানাপড়েন বাড়ছেই দলটির সঙ্গে বোর্ডের। সংশোধিত বেতন প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট প্লেয়ার্স ইউনিয়ন। নিজেদের দাবি না মিটলে বাংলাদেশ সফর বয়কট করবে বলে বোর্ডকে হুঁশিয়ারি দিয়েছেন ক্রিকেটাররা। আগামী অগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। ইতিমধ্যেই সেই সফরের জন্য অস্ট্রেলিয়া দলও ঘোষণা করা হয়ে গিয়েছে।

রস্তাবিত নতুন চুক্তি নিয়েই অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা শুরু হয়েছে ক্রিকেটারদের। এই চুক্তিতে খেলোয়াড়দের মোট আয় প্রায় ৩৫ শতাংশ বাড়বে। তবুও বোর্ডের আয়ের তুলনায় সেই বেতন ভাতা নিতান্তই কম বলে মনে করছেন ক্রিকেটারা। তাদের বেশি আপত্তি রাজস্বের অংশ নিয়ে। ১৯৯৭ সাল থেকে চলে আসা বর্তমান চুক্তিতে রাজস্বের একটা অংশ পান ক্রিকেটাররা। ক্রিকেটে অনুদান আরও বাড়াতে এ বার তাতে সামান্য বদল আনতে চাইছে বোর্ড। বোর্ডের প্রস্তাব, শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের অংশ পাবে। ঘরোয়া ক্রিকেটাররা পাবেন একটা নির্দিষ্ট অঙ্ক।

স্মিথ-ওয়ার্নাররা ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও লড়ে যাচ্ছেন। এ নিয়েই অচলাবস্থা। আগামী ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই না করলে বর্তমান চুক্তি শেষে ক্রিকেটারদের আর বেতন দেবে না বোর্ড। ক্রিকেটাররাও অবস্থা না বদলালে চুক্তি সই করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘দুই পক্ষের মধ্যে এখনও সহমত হয়নি। অনেকগুলো মৌলিক বিষয়ে এখনও কেউ সমঝোতায় আসেনি।’ ক’দিন আগে ডেভিড ওয়ার্নার স্পষ্ট করে জানিয়ে দেন, তাদের দাবি না মানলে ৩০ জুনের পর থেকে সব ক্রিকেটার বেকার হয়ে পড়বেন। তাঁর কথা, “আমরা অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই। কিন্তু আমরা যা চাইছি তা মেনে নেওয়া না হলে বাংলাদেশে যাচ্ছি না।”সূত্র- আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!