সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

বুবলি-শাকিবকে নিয়ে বোমা ফাটালেন অপু!

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

এটিএন বাংলার একটি অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস তার স্বামী সাকিব খান ও বুবলির রসায়ন নিয়ে খোলামেলা কিছু কথা বলেছেন। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ নামের এ অনুষ্ঠানের ধারণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। আজ শনিবার রাতে এটি প্রচার করা হবে। কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর কিছুঅংশ।

ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাকিব সম্পর্কে অপু বলেন, আমি শাকিবের সঙ্গে খুব ফ্রেন্ডলি। শাকিব যখন যার সঙ্গে কাজ করত, তাকেই হয়তো বলত, হে বেবি, আমি তোমাকে নিয়ে কেন এত ভাবছি, কিছুই বুঝতেছি না। আমার মনে হয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।

এরই জের ধরে জয়ের প্রশ্নের জবাবে অপু বলেছেন, বুবলিকে হয়তো শাকিব বলেছে, আমার তো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই। অপু কে? ওকে তো আমি চিনি না। জাস্ট ভুলে যাও। বুবলিও হয়তো বিশ্বাস করে ফেলেছে। তাই শাকিবকে সে ভালোবেসেছে।

এদিকে অনুষ্ঠানের উপস্থাপক জানান, অনুষ্ঠানে শাকিব, বুবলি ও নিজের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছেন অপু। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাজনীতি’ সিনেমার কথাও উঠে আসবে এ অনুষ্ঠানের মাধ্যমে। ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে অপু আর কী কী বলেছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আজ শনিবার রাত পর্যন্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft