1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বিদ্যালয়ে মদের আসর, প্রধান ও সহকারী শিক্ষক হাতেনাতে আটক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

রাজশাহীর তানোরে বিদ্যালয়ে মদের আসর বসানোর দায়ে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত আলী এ সাজার নির্দেশ দেন।

দণ্ডিতরা হলেন, উপজেলার ছাঔড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ (৪২), ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহম্মেদ (৪০), হাতিশাইল গ্রামের সাবেক সেনাসদস্য দুরুল হুদা (৩৮), একই গ্রামের বাসিন্দা দলিল লেখক মোস্তাফিজুর রহমান (৪০) এবং বারোঘরিয়া গ্রামের বাসিন্দা দলিল লেখক শাহ আলম (৩৫)।

পুলিশ জানায়, দণ্ডিতরা সবাই ঘনিষ্ট বন্ধু। ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় বন্ধুদের নিয়ে দুপুরে নিজ দফতরে বসে মদ্যপান করছিলেন প্রধান শিক্ষক। অতিরিক্ত মদ্যপানে মাতলামি করছিলেন তারা।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে তাদের আটক করে। এ সময় সেখান থেকে দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, আটকের পর ওই পাঁচজনকে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আইনি প্রক্রিয়া শেষে বিকেলেই তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বলে ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!