1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

বিচারপতি ও কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে বিচারপতি, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেন।
প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজ-খবর নেন।
ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তিও কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা ইহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং কূটনীতিক কোরের ডিন এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান ও ইকবাল সোবহান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, এটর্নি জেনারেল মাহবুবে আলম, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, পিএসসি চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান এবং এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানও ইফতারে যোগ দেন।
পাশাপাশি, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, অধিদফতর ও পরিদফতরের পদস্থ কর্মকর্তারাও ইফতারে অংশ নেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!