1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বিএনপির গাড়িবহরে হামলায় ফখরুল-খসরুসহ আহত ৪

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক হাসান মাহমুদের সমর্থকরা।

এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। এতে আহত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম, আমীর খসরুমাহমুদ চৌধুরীসহ চারজন আহত হয়েছেন। রবিবার সকালে রাঙ্গুনিয়ার ইছাখালীতে এ ঘটনা ঘটে।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে সকালে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে যাচ্ছিল বিএনপি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমাদের গাড়িবহরে প্রায় ২০-২৫ জন লোক অতর্কিত হামলা চালায়। তাদের হাতে ছিল লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র।

তিনি বলেন, ‘আমার গাড়ির কাচ ভেঙে তছনছ করা হয়েছে। গাড়ির ভাঙা কাচ আমার শরীরে এসে লেগেছে। আমাদের কয়েক নেতা আহত হয়েছেন।

সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমার হাত দিয়ে রক্ত ঝরছে। এখন কথা বলতে পারছি না। আমার গাড়ি ভেঙে চুরমার করা হয়েছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!