1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বিএনপিকে দুর্বল করতেই দলের ত্যাগী নেতাকর্মীদের গুম ও খুন করেছে সরকার: খালেদা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, বিএনপিকে দুর্বল করতেই দলের ত্যাগী নেতাকর্মীদের পরিকল্পিতভাবে  গুম ও খুন করেছে সরকার।

বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের সঙ্গে র‍্যাব-পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা জড়িত দাবি করে খালেদা জিয়া আরো বলেন, গুম-খুনে জড়িতদের কোনো দিন ক্ষমা করা হবে না। একদিন না একদিন তাদের বিচারের আওতায় আনা হবে।

রাজধানীর গুলশানের একটি হোটেলে গুম-খুনের শিকার নেতা-কর্মীদের স্বজনদের নিয়ে এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিগত দিনে সরকার বিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার নেতা-কর্মীদের স্বজনদের ও পরিবারের  সদস্যদের নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

জানা গেছে, ২০১৩ সাল থেকে শুরু হওয়া বিএনপির আন্দোলনে গুম ও খুন হওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া আজ ইফতার করেন। এতে অর্ধশত পরিবার অংশ নেয়। এতে দেশের বিভিন্ন এলাকায় বিগত কয়েক বছরে ছাত্রদল, যুবদল ও বিএনপির যারা গুম-খুনের শিকার তাদের স্বজন- মা, বাবা, ভাই-বোন-স্ত্রী ছেলে-মেয়েরা অংশ নেন।

খালেদা জিয়া অভিযোগ করেন, ২০১৩ সালে বিএনপির আন্দোলন দমন করার জন্য সরকার গুম-খুন শুরু করেছিল। তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা ফিরে এলে গুম হওয়া ব্যক্তিদের খোঁজ করার চেষ্টা করা হবে। যেসব র‍্যাব ও পুলিশের সদস্য এসবের সঙ্গে জড়িত, তাদের কোনো দিন ক্ষমা করা হবে না। তাদের বিচার বাংলার মাটিতে একদিন না একদিন হবে। গুম হওয়া ব্যক্তিরা ফেরত না এলেও, বিচার পেলে পরিবারের স্বজনেরা শান্তি পাবেন। তিনি আওয়ামী লীগকে ‘জালেম’, ‘খুনি’ ও ‘গুপ্তহত্যাকারী’ বলে অভিযোগ করেন।

খালেদা জিয়া বলেন,‘শিগগিরই দুনিয়াতেই যেন আওয়ামী লীগের বিচার হয়, মানুষ যেন তা দেখতে পায়।’

কান্নাজড়িত কণ্ঠে বেগম খালেদা জিয়া বলেন, ‘স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। আপনারা দেখেছেন আমার সন্তান হারিয়েছি।’

ইফতার পূর্ব আলোচনায় গুম-খুনের শিকার নেতা-কর্মীদের স্মরণ এবং তাদের জন্য দোয়া করা হয়।

এছাড়াও এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!