1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ১০৩ বার পড়া হয়েছে

 

আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। এ জন্য ১৩ সদস্যর শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

২০১৫ সালে সফরটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে সে সময় আসেনি অষ্ট্রেলিয়া দল।

সে সময় অস্ট্রেলীয় সরকার এক সতর্কবার্তায় বলেছিল, নির্দিষ্ট করে ঠিক সফরের ওই সময়টি উগ্রবাদীদের অস্ট্রেলীয় ‘স্বার্থে’র ওপর জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। ফলে ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।

তবে এ বছরের শুরুতেই বাংলাদেশে সফরের নিশ্চয়তা দেয় অস্ট্রেলিয়া। সে প্রতিশ্রুতি পূরণে আজ ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের মূল বোলিং ভরসা মিচেল স্টার্ককে ছাড়াই বাংলাদেশে আসছে স্টিভ স্মিথের দল।

এছাড়া চোট থেকে মাত্র ফেরা স্টার্ককে পুনর্বাসনের সুযোগ দিতেই এ সিদ্ধান্ত। ভারতে দুর্দান্ত বোলিংয়ে রেকর্ড গড়া বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফেরও জায়গা হয়নি দলে। দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট।

অস্ট্রেলিয়া দল:

স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ম্যাথু রেনশ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন, জেমস প্যাটিনসন।

সফর সূচি:

প্রস্তুতি ম্যাচ

২২-২৩ আগস্ট, ফতুল্লা

১ম টেস্ট

২৭-৩১ আগস্ট, ঢাকা

২য় টেস্ট

৪-৮ সেপ্টেম্বর, চট্টগ্রাম

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!