1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

ফখরকে ১০টি প্লট ও পাক বিজয়ী দলের প্রত্যেককে ১ মিলিয়ন রুপি!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রবিবার ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর বলে শুরুতেই আউট হয়ে বেশ বিপদেই পড়েছিলেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। ভাগ্যিস পরক্ষণেই আম্পায়ার সেটিকে ‘নো বল’ বলে ঘোষণায় দেয়া বেঁচে গিয়েছিলেন তিনি। তারপরই তার উইলোতে আসে অনবদ্য শতক। জয়ও পায় পাক শিবির।

এই ফখর জামান এক সময় ছিলেন সে দেশের নৌ-সেনা। ক্রিকেটের নেশায় মত্ত নাবিক ছুটে এলেন দেশের ঝান্ডা ওড়াতে। শেষ পর্যন্ত তিনি পেরেছেনও। তারই পুরষ্কার স্বরূপ তাকে দশটি প্লট দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের একটি বিল্ডার্স কোম্পানি।

বাহিরা টাউন নামের ঐ বিল্ডার্স কোম্পানির চেয়ারম্যান মালিক রিয়াজ হুসাইন জয় পাওয়ার পর পরই অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান দলকে।

পাকিস্তানের শক্তিশালি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘ওপেনার ফখর জামানের জন্য ১০টি প্লট দেয়ার ঘোষণা দেয়া হলো। একই সাথে পাকিস্তান বিজয়ী দলের প্রত্যেক সদস্যকে ১ মিলিয়ন রুপি দেয়া হবে।’

বাহিরা টাউন পাকিস্তানের ক্রিকেটের প্রমোশনের জন্য কাজ করে সব সময়। করাচিতে অবস্থিত এই শহরে ৫০,০০০ লোকের বসবাস করার মতো ধারণ ক্ষমতা আছে। সাক্ষাৎকারে মালিক রিয়াজ আরো জানিয়েছেন, আগামী দেড় বছরের মধ্যেই তাদের টাউনের কাজ শেষ হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!