1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন।

পাকিস্তানে গাড়িবোমা হামলায় পুলিশসহ নিহত ৯

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

 

আন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের কোয়েটায় প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের পাশে এক গাড়ি বোমা হামলায় পাঁচ পুলিশসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার সকালে এ বিস্ফোরণে একটি গাড়ি ধ্বংস হয় এবং আশপাশের ভবনের জানালার গ্লাস চূর্ণ হতে দেখা যায়।

জানা যায়, একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আকবর জানান, ওই্ হামলায় পাঁচ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা আলি মারদান বলেন, ‘পাঁচ পুলিশসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা স্প্লিন্টারে মারাত্মকভাবে জখম হয়েছে।’ এই ঘটনায় কোনো গুলিবর্ষণ হয়নি বলেও জানান তিনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আনোয়ারুল হক কাকার বলেন, প্রাথমিকভাবে আমরা জানি যে চেকপোস্টে তল্লাশির জন্য গাড়ি থামানো হলে তখন সেটার বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি বলেন, শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে টয়োটা করোলার মডেলের একটি গাড়ি পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে আসে। তখন পুলিশরা তল্লাশির জন্য গাড়ি থামালে সেটা বিস্ফোরণ ঘটানো হয়।

সূত্র: আল-জাজিরা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!