1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

পাকিস্তানকে ২২০ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ১০০ বার পড়া হয়েছে

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্টম আসরের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং সিন্ধান্ত নেই দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পেসারদের বিপক্ষে এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল ভালো। বামিংহামের এজবাস্টনে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে হাসান আলি, ইমাদ ওয়াসিমদের সামলে দুইশোর ওপরে রান তুলেছে প্রোটিয়ারা। ৫০ ওভারই ব্যাট করেছে তারা। ৮ উইকেট হারিয়ে রান তুলেছে ২১৯। জয়ের জন্য পাকিস্তানের সামনে এবি ডি ভিলিয়ার্সের দল ছুড়ে দিয়েছে ২২০ রানের লক্ষ্যমাত্রা।

বাঁচা-মরার ম্যাচে বুধবার এজবাস্টনে পাকিস্তানের বোলাররা নিজেদের উজাড় করে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন দলটির স্পিনাররা। এরপর পেসাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন। তাতে ছন্নছাড়া হয়ে যায় প্রোটিয়াদের বিস্ফোরক ব্যাটিং লাইনআপ। ১১৮ রানে ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে এরপর টেনে তোলেন ডেভিড মিলার। সপ্তম উইকেটে ক্রিস মরিস ও অষ্টম উইকেটে কাগিসো রাবাদার সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েছেন তিনি। অপরাজিত থেকেছেন ৭৫ রানে। দক্ষিণ আফ্রিকাকে দিয়েছেন লড়াই করার পুঁজি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের দারুণ বোলিং পারফরম্যান্সে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা করেছে ৮ উইকেটে ২১৯ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের মতো এদিনও দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা হয়েছিল ধীরগতির। দেখে শুনে ব্যাট চালিয়েছেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলা। মোহাম্মদ আমির ও জুনায়েদ খানের বলগুলো খেলেছেন মেপে মেপে। ৮ ওভারে দুজনে মিলে যোগ করে ফেলেন ৩৯ রান।

নবম ওভারে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ পরিবর্তন আনেন বোলিংয়ে। বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম আক্রমণে এসেই দলীয় ৪০ রানে ভেঙে দিয়েছেন প্রোটিয়াদের উদ্বোধনী জুটি। বিদায় করেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আমলাকে। এলবিডাব্লিউ হয়ে ফেরার আগে আমলা করেছেন ১৬ রান।

এরপর ১ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে পাকিস্তান। ডি কক আউট হয়েছেন মোহাম্মদ হাফিজের বলে। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ৪৯ বলের ইনিংসে মাত্র ২টি বাউন্ডারি মেরেছেন তিনি। এরপর ইমাদ নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেছেন এবি ডি ভিলিয়ার্সকে। আগের ম্যাচেও ব্যর্থ প্রোটিয়া অধিনায়ক এবার মেরেছেন ‘গোল্ডেন ডাক’।

তারপর ‘হাসান আলি শো’। ৩ উইকেট শিকার করে ডানহাতি পেসার কাঁপিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। তার তোপে পড়ে ফ্যাফ ডু প্লেসি ২৬, জেপি ডুমিনি ৮ ও ওয়েইন পারনেল শূন্য রানে সাজঘরে ফিরেছেন। তাতে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। পরপর দুই বলে ডুমিনি ও পারনেলকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগালেও কাঙ্ক্ষিত কীর্তিটি গড়তে পারেননি হাসান।

ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকার ইনিংস এরপর মেরামত করেছেন মিলার। সপ্তম উইকেটে মরিসের সঙ্গে ৪৭ ও অষ্টম উইকেটে কাগিসো রাবাদার সঙ্গে ৪৮ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েছেন তিনি। ব্যক্তিগত ২২ রানে জুনায়েদের বলে বোল্ড হয়েছিলেন মরিস। কিন্তু নো বলের কারণে জীবন ফিরে পান। তবে সুযোগটা কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। ফিরেছেন ২৮ রান করে। ঐ জুনায়েদের বলেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!