1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

পাঁচ লাখ পর্যন্ত আবগারি শুল্ক ১৫০

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

আবগারি শুল্ক এক লাখ ১ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং এক কোটি টাকা পর্যন্ত মোট তিনটি স্তরে আবগারি শুল্ক আদায় করার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীকে এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ব্যাপক সমালোচনার মুখে তুলনামূলক স্বল্প আমানতের ক্ষেত্রে এ শুল্ক কমাচ্ছে সরকার।

এবারের বাজেট আলোচনার মূল বিষয়গুলো (আবগারি শুল্ক, ভ্যাট আইন, খাদ্য আমদানি শুল্ক) নিয়ে অর্থমন্ত্রীকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, ২০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক দেয়া লাগবে না। এক লাখ ১ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক আদায় করা হতো ৫০০ টাকা, প্রস্তাবিত বাজেটে তা ছিল ৮০০ টাকা। প্রধানমন্ত্রী সেটা কমিয়ে ১৫০ টাকা করার জন্য পরামর্শ দিয়েছেন।

পাঁচ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত আরো দুটি স্তরে ভাগ করে আবগারি শুল্ক আদায় করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে এক লাখ ১ টাকা থেকে এক কোটি পর্যন্ত একটি স্তরে ৮০০ টাকা আবগারি শুল্ক আদায়ের প্রস্তাব রেখেছিলেন অর্থমন্ত্রী।

বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে ২০ হাজার টাকা থেকেই আবগারি শুল্ক দিতে হতো। এখন এক লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কমুক্ত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। মানুষ সেটা উল্টো বুঝেছে, অনেক অপপ্রচার হয়েছে।

ভ্যাট আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০১২ সালে সবার সঙ্গে আলোচনা করে এ আইন করা হয়েছিল। অনেকে সেটা ভুলে গেছেন। ব্যবসায়ীরা এটাতে সাড়া দিচ্ছেন না। আগামী দুই বছর পুরোপুরি কার্যকর না করে এখন যেমন আছে, সেভাবে রাখার জন্য অর্থমন্ত্রীকে তিনি পরামর্শ দেন।

খাদ্য আমদানি শুল্কের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য আবগারি শুল্ক ১০ শতাংশ করা হয়েছ। যত দিন চাল আমদানি প্রয়োজন, তত দিন এটাই থাকবে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!