1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিঃ নির্বাচনী প্রচার-প্রচারণা জম-জমাট

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিঃ (কাল্ব)-এর ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনী প্রচার-প্রচারণা জম-জমাট। আর মাত্র কয়েক দিন ঘনিয়ে আসছে নির্বাচন। ঘন হচ্ছে পোষ্টার। যতই দিন যাচ্ছে পোষ্টারে পোষ্টারে ততই ছেয়ে যাচ্ছে উপজেলার স্কুল-কলেজ, মাদ্রাসাসহ চিহ্নিত জনসমাগম এলাকা। চারিদিকে শুধু পোষ্টার আর পোষ্টার। পোষ্টারে ভরা পুরো এলাকা। আগামী ১৯ জুন অত্র সংগঠনের ৬টি পৃথক পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সচেতনদের ধারণা এ নির্বাচনে প্রতিযোগিতামূলক নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা মড়িয়া হয়ে উঠেছেন। ফলে সংগঠনের অতীতের যে কোন নির্বাচনের তুলনায় এবার পেশাজীবি শিক্ষক-কর্মচারী ভোটারদের কদর বেড়েছে।

দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, স্ট্রিকার ও পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে পলাশবাড়ী উপজেলার সর্বত্র। অত্র সংগঠনের বর্তমান ভোটার সংখ্যা ৪’২২ জন। এ নির্বাচনে পরিষদের ৬ পৃথক পদের বিপরীতে (আতাউর-নিখিল) প্যানেলে যথাক্রমে চেয়ারম্যান পদে আতাউর রহমান মন্ডল মন্টু, ভাইস-চেয়ারম্যান পলাশ কবির, সেক্রেটারী নিখিল চন্দ্র সরকার, ট্রেজারার শফিকুল ইসলাম সাজু, ডিরেক্টরের দু’টি পদে শহিদুল্লাহ কাওছার লাবলু এবং জাহিদ রেজা স্বপন মানিক নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনে প্যানেল ছাড়া বিভিন্ন পদে যারা অংশ নিয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে ছাদিকুল ইসলাম বিএসসি ও জহির উদ্দিন হাওলাদার, ভাইস-চেয়ারম্যান এনামুল হক, সেক্রেটারী আজাদুল ইসলাম আজাদ, ট্রেজারার রফিকুল ইসলাম এবং ডিরেক্টর দু’টি পদে যথাক্রমে বাবলু মিয়া, রেভা রাণী ও আশরাফুল ইসলাম। উল্লেখ্য পরিষদের ৬টি পৃথক পদের বিপরীতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান ২, সেক্রেটারী ২, ট্রেজারার ২ ও ডিরেক্টর দুটি পদে মোট ৫ জনসহ সর্বমোট ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরিষদের নির্বাচন পরিচালনার নিমিত্তে ইতোমধ্যেই ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান ও সদস্যদ্বয় হচ্ছেন ফারুক আহম্মেদ ও শাহ্ মুঃ মাহবুবুল আলম।

এদিকে কাল্ব-এর ম্যানেজার রাজু আহম্মেদ বরাবরের ন্যায় এবারো নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!