1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৭৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল উপস্থিত সকলের সাথে পরিচিতি শেষে তিনি জেলার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধিসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ আবু বকর প্রধান, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আ’লীগ নেতা এনামুল হক মকবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহা ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান।

জেলা প্রশাসক এর আগে পলাশবাড়ী থানা পরিদর্শন শেষে উপজেলা সদর ইউনিয়ন নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন এবং  উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ পৃথক দু’টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও ইউপি পরিষদের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল উপজেলার সমতলভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (বর্মন সম্প্রদায়) পরিবারের মাঝে পাওয়ার টিলার, ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, সেমিপাকা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও সুপ্রেয় নিরাপদ পানির অগভীর নুলকূপ এবং সকল ইউনিয়ন পরিষদের আওতায় গ্রাম পুলিশদের মাঝে সিমকার্ড ও মোবাইল সেট বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওঃ আবুল কাওছার মো. নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আবু তালেব মাস্টার, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!