1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

পলাশবাড়ীতে গম ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে চলতি ক্রয় মৌসুমে নির্দিষ্ট দিনক্ষণ পেরিয়ে গেলেও স্থানীয় সরকারি খাদ্য গুদামে গম ক্রয় সংগ্রহ অভিযান এখনও শুরু হয়নি। সরাসরি কৃষকের কাছ থেকে না কিনে একটি চিহিুত সিন্ডিকেটের মাধ্যমে শুধু কাগজ-কলমেই গম ক্রয় দেখানো হতো। এ মৌসুমে এ পরিস্থিতি ঘটেছে ব্যতিক্রম। প্রকৃত অর্থে এ উপজেলায় গম ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, গম সংগ্রহের চলতি মৌসুমে এ উপজেলায় ১৭ মেঃ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু উপজেলার মাঠ পর্যায়ের প্রান্তিক চাষীরা গম উৎপাদন না করায় স্থানীয় খাদ্য গুদামে গম ক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে ক্রয় অভিযান শুরু না করা, সংশ্লিষ্ট কমিটির সমন্বয়ের অভাব ছাড়াও নানামুখী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ এ উপজেলায় ভেস্তে যেতে বসেছে। প্রথমত ২৮ এপ্রিল এবং দ্বিতীয়ত ১৫ মে গম ক্রয়ের নির্দেশনা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্রয় অভিযান শুরু করা যায়নি বলে জানা গেছে। প্রতি কেজি ২৮ টাকা দরে ক্রয় অভিযানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

ক্রয় অভিযানে বহুমুখী জটিলতা থাকায় এ পরিস্থিতির সৃষ্টি বলে জানা যায়। যখন ক্রয় অভিযান শুরু হলো তখন কৃষকদের ঘরে গম নেই। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক জানান, উপজেলা খাদ্য বিভাগ সরাসরি উপজেলার প্রান্তিক কৃষকদের নিকট থেকে গম ক্রয় করবে মর্মে উপজেলা কৃষি বিভাগের নিকট গম চাষীদের অগ্রাধিকার তালিকা চাওয়া হয়। কৃষি বিভাগ ৫০ জন কৃষকের মোবাইল নম্বরসহ তালিকা দাখিল করেন।

প্রসঙ্গতঃ কৃষি বিভাগ এ উপজেলায় ৭০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। গমের উৎপাদন লক্ষ্যমাত্রা করা হয় ২’১০ মে.টন। এক্ষেত্রে উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম জানান, উপজেলায় তালিকাভূক্ত ৩০ জন কৃষকের ৮ হেক্টর পরিমাণ জমিতে গম চাষের জন্য ওইসব প্রান্তিক চাষীদের মাঝে ভুর্তকিতে বীজ প্রদান করা হয়। তিনি জানান, বিনামূল্যে ভুর্তকির বীজ প্রাপ্ত ওইসব প্রান্তিক চাষীরা তাদের উৎপাদিত গম মৌসুমের শুরুতেই স্থানীয় বাজারে বিক্রি করায় কৃষকদের ঘরে গমের মজুদ এখন শূণ্যের কোঠায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!