1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

নেতা হওয়ার কোর্স চালু হচ্ছে, ফি আড়াই লাখ টাকা!

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

নেতা তৈরির কারখানা খোলা হচ্ছে! পুরোটা আবাসিক। কোর্সের মেয়াদ ৯ মাস। প্রতিষ্ঠানে নেতা, সরকারি আমলা ও সাংবাদিক হতে আগ্রহীদের ভর্তি হওয়ার সুযোগ থাকছে। তবে সকলের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। অবাক হলেও ঘটনা সত্য। হবু রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি কোর্স চালু করছে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ঘনিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রামভাউ মহালগি প্রবোধিনী (আরএমপি)। রাজনীতি, প্রশাসন ও নেতৃত্বদানের শিক্ষা দেওয়া হবে সেখানে।

ভারতের এবিপি আনন্দের খবর, প্রতিটি ব্যাচে ৪০ জন শিক্ষার্থী নিয়ে আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে এই নয় মাসব্যাপী কোর্স। ফি আড়াই লক্ষ টাকা। এর মধ্যেই রয়েছে পড়াশোনা সংক্রান্ত ভ্রমণ, হোস্টেল ও মেস খরচ। আবেদন করতে হবে আগামী ৩০ জুনের মধ্যে।

বিজেপি নেতা তথা আরএমপি’র ভাইস চেয়ারম্যান বিনয় সহস্রবুদ্ধি বলেছেন, রাজনৈতিক নেতা হতে উত্সাহীদের সমৃদ্ধ করা, তাঁদের মধ্যে প্রয়োজনীয় ধারণা তৈরি করা, বিভিন্ন তথ্য অবহিত করা হবে কোর্সের মাধ্যমে।

সহস্রবুদ্ধি বলেছেন, এই কোর্স করার পর শিক্ষার্থীরা তাঁদের পছন্দ মতো যে কোনো দলে যোগ দিতে পারেন। মতাদর্শের উর্দ্ধে উঠে ভালো মানের রাজনৈতিক নেতা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

সহস্রবুদ্ধি আরও বলেছেন, নেতৃত্বদানের এই কোর্সের আগে তাঁরা দশদিনের ‘নেতৃত্ব সাধনা’ কোর্স করাতেন। ওই কোর্সের মাধ্যমে অতীতে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!