1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিজয়ের পরে সাকিব ও মাহমুদউল্লাহর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ ক্রিকেট টিমের দুই বিজয়ী বীর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের পরেই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের দুই সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন।’
বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ক্রিকেট অনুরাগী শেখ হাসিনা বলেন, ‘লড়াইয়ের পরে বিজয়ী হওয়ার আনন্দই আলাদা। লড়াইয়ের প্রবণতা অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চিত বিজয় আসবে।’
সাকিব ও মাহমুদউল্লাহর দুটি স্পার্কিং সেঞ্চুরিতে বাংলাদেশ ৫ উইকেটে নিউজিল্যান্ডকে পরাজিত করে এবং এতে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
কার্ডিফে গ্রুপ এ-এর খেলায় ২৬৬ রানের টার্গেট ধরে টাইগাররা ১৬ বল হাতে থাকতে ২২৪ রানের পার্টনারশিপের ওপর জোর দিয়েছিলেন। সাকিব তার ১১৪ রানের সপ্তম ওডিআই সেঞ্চুরিতে দুর্দান্ত ইনিংস খেলেন এবং তার সঙ্গী মাহমুদউল্লাহ ১০২ রানে অপরাজিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!