1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

নারায়ণগঞ্জে অস্ত্র উদ্ধার: পাওয়া গেছে এসএমজি, রকেট লঞ্চার, গ্রেনেড

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

 

রাজধানী ঢাকার কাছে পূর্বাচল এলাকা থেকে পুলিশ বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলার মধ্যে অবস্থিত পূর্বাচল ৫ নম্বর সেক্টরের একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান এখনও চলছে।

নারায়ণগঞ্জ পুলিশ এই অভিযান পরিচালনা করে, আর পানি থেকে অস্ত্র খুঁজে পেতে তাদেরকে সহায়তা করে ডুবুরিরা।

এখন পর্যন্ত যেসব অস্ত্র পাওয়া গেছে তার মধ্যে রয়েছে ৬২টি সাব-মেশিন গান বা এসএমজি, দুইটি রকেট লঞ্চার, ৫টি পিস্তল, ৪২ টি গ্রেনেড এবং ৪৭টি রকেট শেল।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ মনিরুজ্জামান উদ্ধার হওয়া অস্ত্রের তথ্য দিয়ে বলেন যে এসএমজি-গুলো চীনে তৈরি বলে মনে করা হচ্ছে।

ঐ এলাকায় আরও অস্ত্র বা গোলাবারুদ আছে কি-না, তা খুঁজে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

মি. মনিরুজ্জামান বিবিসিকে বলেন, পানি নিরোধী ব্যাগের মধ্যে অস্ত্রগুলো রাখা ছিল, তবে এগুলো এখন কাদামাটিতে মাখামাখি হয়ে আছে।

পুলিশ বলছে, মঙ্গলবারে একজন ব্যক্তিকে গ্রেফতারের পর তার দেয়ার তথ্যের ভিত্তিতে পূর্বাচলে অভিযান চালানো হয়।

“তার বক্তব্য অনুযায়ী, আড়াই থেকে তিন মাস আগে অস্ত্রগুলো এখানে রাখা হয়েছিল” – পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক সাংবাদিকদের ঘটনাস্থলে এ কথা জানান।

উর্ধতন কর্মকর্তাদের নিয়ে তিনি এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে ঠিক কী উদ্দেশ্যে এই বিপুল পরিমান অস্ত্র পূর্বাচলে রাখা হয়েছিল, তা এখনও পরিস্কার নয়।

মি. হক ধারণা করছেন যে হয়তো বড় ধরণের কোন নাশকতা চালানোর উদ্দেশ্য নিয়ে অস্ত্রগুলো সংগ্রহ করা হয়েছিল।

তিনি সাংবাদিকদের বলেন, “তদন্ত জাস্ট শুরু হয়েছে, সময় লাগবে। তদন্ত করার পর, জিজ্ঞাসাবাদ করার পর আরও হয়তো আসামী গ্রেফতার হবে। ডিটেলস যখন জানতো পারবো, তখন আপনাদের জানাবো”।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!