1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

নব-ঘোষিত সরকারি সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ ডিগ্রী কলেজ এমপিও হতে অধ্যক্ষের নাম কর্তনের নোটিশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৩১ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করে প্রভাষক পদে নিয়োগ দেয়ার অভিযোগে অধ্যক্ষ একেএমএ হাবীব সরকারের নাম এমপিও হতে কর্তনের কারণ দর্শানোর নোর্টিশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। হাবীব সরকার নব-ঘোষিত সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ ডিগ্রী কলেজের অধ্যক্ষ।

গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক হেলাল উদ্দিন স্বাক্ষরিত চিঠির আদেশে এ তথ্য জানা যায়। কলেজের বিদ্যোৎসাহী সদস্য জাহাঙ্গীর আলম মন্জু এবং অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম অধ্যক্ষের অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে অধ্যক্ষের বিরুদ্ধে এই আদেশ জারি করা হয়।

২০১৫ সালের ২৭ নভেম্বর অধ্যক্ষ হাবীব সরকার সমাজ বিজ্ঞান বিষয়ে প্রভাষক পদে গোলাম সরোয়ারকে নিয়োগ দেন। নিয়োগে তিনি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ সভাপতি মুহাঃ আব্দুল হাই মিল্টনের অসম্মতি এবং অনুপস্থিতিতে তার স্বাক্ষর জাল করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি অধ্যক্ষের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে নিয়োগ দেয়ার বিষয়ে সত্যতা খুজে পান। তদন্ত প্রতিবেদনে সমাজ বিজ্ঞান বিষয়ে নিয়ম বহির্ভূত ওই নিয়োগটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন। একই সাথে নিয়োগ প্রাপ্ত প্রভাষক কোন ভাবেই যেন এমপিও সবিধা না নিতে পারে সে জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালককে ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন। এরই প্রেক্ষিতে অধ্যক্ষ একেএমএ হাবীব সরকারের নাম এমপিও হতে কেন কর্তন করা হবে না সে জন্য জনবল কাঠামোর ১৮ (১) (ক,খ) ধারা মোতাবেক কারণ দর্শানোর নোর্টিশ পাঠিয়েছেন। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছেন। অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার জানান- এখন পর্যন্ত আমি শিক্ষা অধিদপ্তর হতে পাঠানো এ সংক্রান্ত কোন চিঠি পায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!