1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

নজরুল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে গাইবান্ধায় বিক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ প্রকাশ্য দিবালোকে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি হত্যার পর প্রায় এক সপ্তাহ পার হলেও খুনীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। নজরুলের হত্যাকারী জাহাঙ্গীর আলম, সোহেল রানা ও শাহীনুরকে গ্রেফতারের দাবীতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রোববার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাটে এ রমজান মাসে তীব্র রোদকে উপেক্ষা করে গ্রামবাসিদের স্বতঃস্ফুর্ত উদ্যোগে এ মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত নজরুলের ছেলে শান্ত মিয়া, স্ত্রী আনজু বেগম, ভাগ্নি রুবি বেগম, তার ভাই মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, গত ৬ জুন পূর্ব শত্র“তার জের ধরে সুন্দরগঞ্জের পশ্চিম ছাপড়হাটি ইউনিয়নের ডোমেরহাট গ্রামের জাহাঙ্গীর আলম, সোহেল রানা ও শাহীনুরসহ তাদের লোকজন দিনে দুপুরে একই গ্রামের নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এঘটনায় ওই দিনই ফারুকুল ইসলাম বাদী হয়ে জাহাঙ্গীর আলম, সোহেল রানা ও শাহীনুরসহ অজ্ঞাত ৪ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে না পারায় তারা ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে তাদের ফাসির দাবী জানায় এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!