1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল

ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে : শেখ হাসিনা

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করার পাশাপাশি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। ‘শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০১৭ উপলক্ষে প্রদত্ব আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) একটি স্মরণিকা প্রকাশ করেছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এ উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন,বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। কারণ,ধর্ম যার যার, উৎসব সবার।
শেখ হাসিনা বলেন, ‘রথযাত্রা’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব। ইসকন প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে দেশের বড় বড় শহরগুলোতে রথযাত্রা উৎসব সফল করতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করছে।
তিনি বাণীতে উল্লেখ করেন, ‘আমি আশা করি, এই রথযাত্রা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মাধ্যে পারস্পরিক আস্থা ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রধানমন্ত্রী রথযাত্রা উৎসব ২০১৭’র সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!