1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

দেউলিয়া ঘোষণা করা হলো সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন বরিস বেকারকে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

টেনিসের কিংবদন্তি জার্মান তারকা বরিস বেকার যিনি তিনবার উইম্বলডন শিরোপা জয় করেছেন, তাকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের আদালত।

দীর্ঘদিন ধরেই ঋণে জর্জরিত ছিলেন গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জকোভিচের সাবেক কোচ ও টিভি ধারাভাষ্যকার ৪৯ বছর বয়সী বরিস বেকার।

বিবিসি সহ অন্যান্য মিডিয়ায় বিশ্লেষক হিসেবে দেখা যায় বরিস বেকারকে।

যদিও আদালতের এই শুনাননিতে তিনি উপস্থিত ছিলেন না।

বেসরকারি ঋণদাতা সংস্থা আরবাথনট ল্যাথাম অ্যান্ড কোং থেকে ২০১৫সালে ঋণ নিয়েছিলেন বেকার। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ করতে পারেননি তিনি।

বুধবার লন্ডনে আদালতের কাছে বরিস বেকারের আইনজীবী আরও ২৮ দিন সময় চেয়েছিলেন।

কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় যে, বরিস বেকার এই ঋণ শোধ করতে পারবে বলে তারা মনে করছে না। বেকারের ঋণের যে বোঝা তা অকল্পনীয়, ফলে তাকে দেউলিয়া ঘোষণা করলো আদালত।

বরিস বেকারের সামনে ঋণ শোধ করার একটা শেষ সুযোগ রয়েছে। মালোরকায় বেকারের প্রায় ৭মিলিয়ন ইউরোর সম্পত্তি রয়েছে। সেটা বন্ধক রেখেই ঋণমুক্ত হতে পারেন বেকার।

টেনিসের সাবেক এক নম্বর তারকার আইনজীবী জন ব্রিগসের মতে এই চুক্তিটা স্পেনের আদালত মাসখানেকের মধ্যেই অনুমোদন করবে।

বরিস বেকার উইম্বলডন শিরোপা জিতেছেন ১৯৮৫, ১৯৮৬ ও ১৯৮৯ সালে।

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন ১৯৯১ ও ১৯৯৬ সালে। ১৯৮৯ সালে তিনি ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপও জিতেন।

১৯৮৮ ও ১৯৮৯ সালে পশ্চিম জার্মানির ডেভিস কাপ জয়ের পেছনেও ছিল বরিস বেকারের ভূমিকা।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!