1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

দুবাইয়ের রাস্তায় প্রথম রোবট পুলিশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ বিভাগে প্রথম একটি রোবট পুলিশ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার এটি বিশ্বের উচ্চতম টাওয়ার বুর্জ আল-খলিফার পাদদেশে অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে থাকে। পথচারী ও পর্যটকরা এ সময় নতুন এ রোবট পুলিশের সঙ্গে সেলফি তোলেন।
রোবটটি শহরের শপিং মল ও পর্যটন এলাকাগুলোতে টহল দেবে এই রোবট।
এর মাধ্যমে মানুষ কোন অপরাধের তথ্য দিতে পারবে, জরিমানা প্রদান করতে পারবে এবং এর বুকে থাকা টাচস্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য নিতে পারবে।
রোবটের মাধ্যমে সংগৃহীত এই তথ্য পরিবহণ এবং ট্রাফিক পুলিশকেও দেয়া হবে।
দুবাইয়ের সরকার বলছে, ২০৩০ সালের মধ্যে পুলিশ বাহিনীর ২৫ শতাংশ রোবটিক করার লক্ষ্য আছে তাদের, তবে সেটা মানুষকে প্রতিস্থাপন করবে না।
দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ আল-রাজুকি বলেন, ‘এই যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের অফিসারদের প্রতিস্থাপন করবো না। তবে যেহেতু দুবাইতে মানুষের সংখ্যা বাড়ছে, আমরা চাই পুলিশ অফিসাররা যাতে একটি নিরাপদ শহর গড়ায় মনোযোগ দিয়ে কাজ করতে পারে।’
তিনি বলেন, এই উপায় ব্যবহার করে তারা সর্বক্ষণ মানুষকে সেবা দিতে পারবেন। একইসাথে কমান্ড এবং কন্ট্র্রোল সেন্টারের সাথে সারাক্ষণ সংযুক্ত থাকার মাধ্যমে অপরাধ দমনেও এসব রোবট সহায়তা করতে পারবে।
পাল রোবটিক্সের তৈরি এই বিশেষ রোবট এ সপ্তাহেই গালফ তথ্য এবং নিরাপত্তা মেলায় উপস্থাপন করা হয়।
বর্তামানে এটি শুধুমাত্র ইংরেজি ও আরবিতে যোগাযোগ করতে পারে, তবে এতে রুশ, চাইনিজ, ফরাসি ও স্প্যানিশ ভাষাও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আগামী বছর আরো একটি রোবট দুবাই পুলিশ বাহিনীতে যোগ দেয়ার কথা রয়েছে। তবে তা নির্ভর করবে অর্থায়নের ওপর।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!