1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

দুধের সঙ্কট কাটাতে বিমানে উড়িয়ে কাতারে আনা হচ্ছে ৪০০০ গরু!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

কাতারের ওপর সৌদি আরবসহ কয়েকটি দেশের আরোপ করা অবরোধের ফলে দেশটিতে যাতে দুধের সঙ্কট না হয়, সে জন্য বিমানে করে ৪ হাজার গরু নিয়ে যাবার পরিকল্পনা করেছেন এক কাতারি ব্যবসায়ী।

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে গবাদিপশু নিয়ে যাবার এটাই হবে ইতিহাসের বৃহত্তম ঘটনা। খবর বিবিসির।

পরিবহন বিমানে করে চার হাজার গরু কাতারে নিয়ে যেতে ৬০টি ফ্লাইট দরকার হবে। এগুলো হবে হোলস্টাইন জাতের দুধেল গরু।

এই পরিকল্পনা করেছেন পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিংএর চেয়ারম্যান মৌতাজ আল-খায়াত।

তিনি ব্লুমবার্গ সংবাদ সংস্থাকে বলেন, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই গরু কেনা হয়েছে।

তার মূল পরিকল্পনা ছিল জাহাজে করে তাদের কাতারে আনা, কিন্তু অবরোধ সংকটের কারণে তিনি এখন বিমান ব্যবহারের পরিকল্পনা করেছেন।

গত ৫ই জুন সৌদি আরব, বাহরাইন, এবং সংযুক্ত আরব আমিরাত ‘সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন দেবার’ অভিযোগ এনে কাতারের সাথে কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক এবং পরিবহন যোগাযোগ ছ্ন্নি করে। এই দেশগুলো থেকেই কাতারে দুধজাত ও তাজা খাবার, নির্মাণসামগ্রী ইত্যাদি আসতো।

এর ফলে কাতারের সুপারমার্কেটগুলোতে খাদ্যের সংকট দেখা দেবার পর তুরস্ক, ইরান এবং মরোক্কোর মতো দেশগুলো খাদ্য সাহায্য পাঠাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!