1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

ঢাকা ও স্টকহোম সম্পর্কোন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ১১৯ বার পড়া হয়েছে

 

ঢাকা ও স্টকহোম অর্থনৈতিক সহযোগিতার খাতসমূহে সম্পর্কোন্নয়ন এবং দ্বিপক্ষীয় সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আরো উৎসাহিত করার ব্যাপারে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
দুই দেশের নেতৃবৃন্দ অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগের লক্ষ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সদিচ্ছা প্রকাশ করেছেন। আজ এখানে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে গতকাল সুইডেন পৌঁছেন। বাংলাদেশ ও সুইডেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান স্টকহোম সফর করছেন।
১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি সদ্যস্বাধীন বাংলাদেশকে সুইডেন স্বীকৃতি প্রদান করে। তখন থেকেই পল্লী কর্মসংস্থান, পল্লী অবকাঠামো, মানবাধিকার, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য এবং লিঙ্গ সমতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে সুইডেন বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়্যাল ক্যাসল-এ সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠকে মিলিত হন।
সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেল্লা লাভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মরগান জোহানসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!