1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ডাক্তারি পরীক্ষার জন্য শারমিন হাসপাতালে সাদুল্লাপুরের বকশীগঞ্জ থেকে অপহরণের ৭ দিন পর ১০ম শ্রেণির ছাত্রী উদ্ধার

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বকশীগঞ্জ এলাকা থেকে শনিবার দিবাগত রাত ২টার দিকে অপহরণের ৭দিন পর ১০ম শ্রেণির ছাত্রী শারমিন আকতারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ জুন/১৭ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোয়ালীদহ গ্রামের শাহ আলমের কন্যা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী শারমিন ভ্যাপসা গরমের কারনে বাড়ীর বাহিরের রাস্তায় গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা চকশারাই গ্রামের ফারুক মিয়ার পুত্র বখাটে যুবক ফিরোজসহ কয়েক জন সহযোগী মোটর সাইকেল যোগে শারমিনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে ধাপেরহাট অভিমুখে চলে যায়। শারমিনের পিতা শাহ আলম জানান দির্ঘদিন থেকে তার মেয়ে স্কুলে যাতাযাত কালে বখাটে ফিরোজ তাকে বিবাহ করার প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। ফিরোজের কু-প্রস্তাবে শারমিন রাজি না হওয়ায় তাকে জোরপুর্বক অপহরন করে নিয়ে গেছে। এঘটনায় শারমিনের পিতা শাহ আলম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জুন শনিবার রাতে অপহৃতা স্কুল ছাত্রী শারমিনকে অপহরণের মুল হোতা ফিরোজের বাড়ীর পার্শ্বে থেকে উদ্ধার করেছেন। ভিকটিম শারমিন জানান, তার উপর অমানুষিক শারিরীক নির্যাতন চালানো হয়েছে। রোববার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অপহরণের মুল হোতা ফিরোজকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!