1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

টার্মিনালে যাত্রীদের টানাটানি করলেই ব্যবস্থা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদ যাত্রায় গাড়িতে নেওয়ার জন্য যদি কেউ টার্মিনালে যাত্রীদের টানাটানি করে এবং জননিরাপত্তার বিঘ্ন ঘটায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়া হবে। ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলেও ব্যবস্থা নেওয়া হবে। এজন্য টার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিম থাকবে।

শনিবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে আইন শৃঙ্খলা ও ট্রাফিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগ ও সায়েদাবাদ টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটি ওই সভার আয়োজন করে। এতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ সভাপতিত্ব করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের প্রত্যেক নাগরিককে সমানভাবে নিরাপত্তা দিতে পুলিশ অঙ্গীকারবদ্ধ এবং সেলক্ষ্যে জীবনবাজি রেখে নিরলসভাবে তারা কাজ করছেন। ঈদে যাতে ঘরমুখো মানুষ নিবিঘ্নে যেতে পারেন সেজন্য পুলিশ কাজ করছে। এরইমধ্যে বাস ও লঞ্চ টার্মিনালে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাড়ির মালিক ও শ্রমিকদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সোজা গন্তব্যে ছেড়ে যাবে। ঈদ যাত্রার গাড়িতে অযথা কোনো তল্লাশি করা হবে না।

ওই অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোসলেহ আহমেদসহ পরিবহন মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!