1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

জেরুসালেমে আক্রমণের ঘটনায় পুলিশসহ নিহত ৪

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ১২৬ বার পড়া হয়েছে

 

জেরুসালেমের পুরোনো এলাকায় ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে এক আক্রমণের ঘটনায় এক ইসরায়েলি মহিলা পুলিশ নিহত হবার পর পাল্টা গুলিতে তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

শুক্রবার নামাজের সময় ওই ঘটনা ঘটে। দুজন ফিলিস্তিনি বন্দুক ও ছুরি নিয়ে ইসরায়েলি পুলিশের ওপর হামলা চালায়, আর তৃতীয়জন মহিলা পুলিশকে ছুরিকাঘাত করে। পুলিশ পাল্টা গুলি করলে তিন জন আক্রমণকারীই নিহত হয়।

নিহত ফিলিস্তিনি তরুণদের বয়স ১৮/১৯ বলে পুলিশ বলছে, তারা সবাই পশ্চিম তীরের বাসিন্দা।

এ আক্রমণের ঘটনায় আরো তিন জন আহত হয়। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ বলছে, এর মধ্যে দু’জন ফিলিস্তিনি, যাদের গায়ে গুলি লেগেছে।

ঘটনাটির সময় পুরোনো জেরুসালেম শহরের আল-আকসা এলাকায় নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসলিমের সমাগম হয়েছিল। তা ছাড়া রমজান মাস উপলক্ষে পশ্চিম তীর ও জেরুসালেমের মধ্যে ফিলিস্তিনিদের চলাচলের ওপর নিষেধাজ্ঞাও শিথিল করা হয়।

নিহত ইসরায়েলি নারী পুলিশের নাম হাদাস মালকা বলে জানানো হয়েছে।

পুলিশ বলেছে, আক্রমণকারীদের সাথে কোন সন্ত্রাসী গ্রুপের সম্পর্ক আছে বলে জানা যায় নি।

২০১৫ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৪২ জন ইসরায়েলি এ ধরণের আক্রমণে নিহত হয়েছে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!