1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ ফুলছড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ ঃ আহত ১০

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক পক্ষের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে আজাহার আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ওই সংঘর্ষের পর গুরুতর আহত আজাহার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার ভোরে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি আদর্শ গ্রামে (গুচ্ছ গ্রাম) ওই হামলার ঘটনা ঘটে। ওইদিন ভোরে খোলাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের লোকজন একই গ্রামের লাল মিয়ার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে আজাহার আলী গুলিবিদ্ধ এবং অন্য ১০ জন আহত  হন।

ফুলছড়ি থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্র“তার জের ধরে মঙ্গলবার ভোর রাতে খোলাবাড়ি গ্রামের আব্দুস সাত্তার তার লোকজন নিয়ে লাল মিয়ার পরিবারের উপর ঘুমন্ত অবস্থায় তাদের অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সাত্তারের লোকজন এলোপাথারি গুলিবর্ষণ করে। এতে লাল মিয়ার প্রতিবেশী আজাহার আলী গুলিবিদ্ধ এবং অপর ১০ জন হামলায় গুরুতর আহত হন। আহতরা হলেন, আবদুল আজিজ (৫০), হালিমা বেগম (১৮), আবদুর রহিম (৩২), রশিদুল (৩৮), শফিকুল ইসলাম (৩৫), ইয়াক্বু আলী (২২), আজম (৩০), জিলহক (২৫), হাসেম আলী (৪০) ও ভিক্ষু মিয়া (৪০)। আহতরা সকলে খোলাবাড়ী গ্রামের বাসিন্দা। পরে আহতদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয় লোকজন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আজাহার আলীর মৃত্যু হয়। এরপর সাত্তারের লোকজন সকাল সাড়ে ৮টার দিকে পূনঃরায় লাল মিয়ার পরিবারের ওপর হামলা চালালে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!