1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ

জনগণ আন্দোলন চায় না, ভোটের মাধ্যমে আ.লীগকে পুনরায় ক্ষমতায় আনতে চায়: নাসিম

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

 

আন্দোলনের নামে জ্বালাও পোড়াও না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন,‘ আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে কঠোর হস্তে দমন করা হবে।

মোহাম্মদ নাসিম শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খবর বাসসের।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নাসিম বলেন, বিএনপি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে কঠোরভাবে দমন করা হবে। কারণ, জনগণ আন্দোলন চায় না, ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে চায়। তাই আন্দোলনের খেলা বাদ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হোন।

তিনি বলেন, জনগণকে বলব- সব বিবেচনা করে ভোট দিন। বিগত সরকারের সময়ে দেশের কি উন্নয়ন হয়েছে, বর্তামন সময়ে সরকার কতটা উন্নয়ন করেছে আপনারা ভেবে দেখুন। দেশ পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

তিনি বলেন, আবেগতাড়িত হয়ে কথা বললে হবে না। অতীতের ও বর্তমান সরকারের মধ্যে তুলনা করে কথা বলতে হবে। দেশ ও দেশের মানুষ যখন নানা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছিল, তা থেকে দেশকে কোথায় নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার, এসব বিবেচনায় আনুন।

সংগঠনের কার্যকরী সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

দেশের জন্য আওয়ামী লীগের গুরুত্ব তুলে ধরে নাসিম বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। এটা কোনো আবেগের কথা না, ঐতিহাসিক সত্য।

কামরুল ইসলাম বলেন, আগামী ২৯শে জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট হবে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট কতটা কল্যাণমুখী।

খাদ্যমন্ত্রী বলেন, বাজেট নিয়ে অশালীন ভাষায় কথা বার্তা বলা হচ্ছে। অর্থমন্ত্রীর সমালোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবে এ বাজেট কতটা কল্যাণমুখী।

তিনি বলেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আবারো ক্ষমতায় বসাবে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!